আজ ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
আজ ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

আজ ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

বিডি নিউজ ৬৪: “আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই- এ প্রতিপাদ্যকে সামনে রেখে  ফরিদপুরে দুর্নীতি দমন কমিশন ও সচেতন নাগরিক কমিটি টিআইবি’র উদ্যোগে নানা আয়োজনে আলাদাভাবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে শোভাযাত্রা ও মানববন্ধন শেষে  ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মো. মনিরুজ্জামান।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটি(সনাক), সভাপতি শিক্ষাবিদ রমেন্দ্র নাথ রায় কর্মকারের সভাপতিত্বে সভায়র অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশার্রফ আলী, দুদক সম্বনিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক ফজলুল হক, টিআইবি ফরিদপুরের এরিয়া ম্যানেজার মো. মনিরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজরা যেভাবে সিন্ডিকেট গড়ে কাজ করে। ওই সিন্ডিকেট ভাঙতে সকলকে সর্ব শক্তি দিয়ে শক্ত অবস্থান নিতে হবে। তারা আরও বলেন,দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে যাত্রা শুরু করতে হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে  সকালে সচেতন নাগরিক কমিটি(সনাক)টিআইবি’র উদ্যোগে শহরের আলীপুর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *