গোপালগঞ্জে কৃষকের মৃত্যু হলো ইঁদুর মারা ফাঁদে পড়ে
গোপালগঞ্জে কৃষকের মৃত্যু হলো ইঁদুর মারা ফাঁদে পড়ে

গোপালগঞ্জে কৃষকের মৃত্যু হলো ইঁদুর মারা ফাঁদে পড়ে

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে ইদুর মারা ফাঁদে জড়িয়ে কবির হোসেন (৩০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামে।

নিহত কবির শেখ বোড়াশি গ্রামের ছেকন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গ্রামের হায়দার শেখসহ অন্যান্যরা তাদের ধানের বীজ তলায় ইঁদুর ঠেকাতে বিদ্যুতের তার দিয়ে চারপাশে বেড়া দিয়ে রাখেন। এ সময় কবির শেখ মাছ ধরে জমির আইলের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যুতের  ওই তারে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর লাশ পড়ে থাকতে দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *