জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি, তারা এখন দুর্বল : আইজিপি
জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি, তারা এখন দুর্বল : আইজিপি

জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি, তারা এখন দুর্বল : আইজিপি

বিডি নিউজ ৬৪: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। তারা এখন দুর্বল। জনগণকে সাথে নিয়ে আমরা জঙ্গিদের নির্মূল করতে সক্ষম হবো।

তিনি বলেন, জঙ্গিরা শুধু বিশেষ ধর্মের লোককে হত্যা করেনি। তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাইকে হত্যা করেছে। জঙ্গিরা দেশের জন্য নতুন চ্যালেঞ্জ। তবে এদের সংখ্যা খুব বেশি না।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের সাথে অপরাধের সম্পৃক্ততা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, শিশুকাল থেকে মাদকের ভয়াবহতা তুলে ধরতে হবে। যাতে বড় হয়ে তারা কখনোই বিপথগামী না হয়। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে পুলিশ ও জনগণের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে। কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে আমরা সেই দূরত্ব কমিয়ে আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *