পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

বিডি নিউজ ৬৪: পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান ‘বিধ্বস্ত’ পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে জানিয়েছে চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে পিআইএ-৬৬১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। তবে পিআইএ এখনও বলছে বিমানটির খোঁজ মিলছে না।

বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় চিত্রাল থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে পিকে-৬৬১ বিমানটি রওনা হয়েছিল। ইসলামাবাদের বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানটির অবতরণ করার কথা ছিল। পথিমধ্যে হাভেলিয়ান শহরে এটি বিধ্বস্ত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *