বিডি নিউজ ৬৪: ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪২) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আ. হক মোড়লের ছেলে ও স্থানীয় সোনালী মৎস্য হ্যাচারির মালিক ছিলেন।
আজ বুধবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লালমোহন থানার ওসি হাবিবুর রহমান জানান, মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম মোড়ল বুধবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে লালমোহন উপজেলা সদর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তার বাড়ির কাছে মালেগো রাস্তার মাথায় চরফ্যাশন-ভোলাগামী রয়েল বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল