বিডি নিউজ ৬৪: সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুলকে পিস্তল ও জিহাদী বইসহ আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাহিদুল ইসলাম বকুল শহরের ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইটাগাছা এলাকা থেকে একটি আমেরিকান পিস্তল ও জিহাদী বইসহ জাহিদুল ইসলাম বকুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল