বিডি নিউজ ৬৪: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৭৫০ লিটার চোলাই মদ, ৩০ বোতল ফেনসিডিল ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফেরদৌস আহমেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল