বিডি নিউজ ৬৪: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তরের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন জানান, সকালে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশের আউটার সিগন্যাল এলাকায় এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে সকাল সোয়া ৬টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেললাইন পার হওয়ার সময় ওই নারী কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল