বেনাপোলে ২ পিস্তল ও গুলিসহ যুবক আটক
বেনাপোলে ২ পিস্তল ও গুলিসহ যুবক আটক

বেনাপোলে ২ পিস্তল ও গুলিসহ যুবক আটক

বিডি নিউজ ৬৪: বেনাপোল সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মুকুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার গভির রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গরু খাটালের পাশ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

মুকুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আজমত খান জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বিজিবি জানান, ভারত থেকে এক যুবক অস্ত্র ও গুলি নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন, এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর গরু খাটাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *