বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে ওই এলাকার আব্দুল মজিদের ঝুটের গুদামে আগুন লাগে।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এ সময় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিগারেট থেকে আগুন ছড়ায় বলে ফায়ার সার্ভিসকর্মীদের প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুজ্জামান। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল