যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১
যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১

যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১

বিডি নিউজ ৬৪: যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে যশোর-মাগুরা সড়কের সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মধ্যরাতে পাঁচবাড়িয়া এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে পড়ে থাকা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *