গোপালগঞ্জে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
গোপালগঞ্জে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

গোপালগঞ্জে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বাহারা গ্রাম থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাতদলের সদস্য সাইফুল ইসলাম (২৫) তার বাড়ি বাহারা গ্রামে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিয়ে যায় ডাকাত সাইফুল। তবে যাওয়ার সময় তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে যায় সে।

পরে পুলিশ ওই ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করে। ওসি আরো জানান, সাইফুলের বিরুদ্ধে মুকসুদপুর, ফরিদপুর, ভাঙ্গাসহ বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *