পদ্মা নদীতে জেলের মাছ ধরার জালে একটি কুমির ধরা পড়েছে
পদ্মা নদীতে জেলের মাছ ধরার জালে একটি কুমির ধরা পড়েছে

পদ্মা নদীতে জেলের মাছ ধরার জালে একটি কুমির ধরা পড়েছে

বিডি নিউজ ৬৪: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়ায় পদ্মা নদীতে জেলের মাছ ধরার জালে একটি কুমির ধরা পড়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাগশোষা গ্রামের পাশে পদ্মা নদীতে মাছ ধরার সময় কুমিরটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে উপজেলার বিলমাড়িয়ার পদ্মা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান নাগশোষা গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল সরদার। হঠাৎ তার জালে আটকা পড়ে আনুমানিক পাঁচ ফুট উচ্চতার একটি কুমির। স্থানীয় জনতাদের সহযোগিতায় কুমিরটিকে উদ্ধার করে প্রশাসনকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লালপুর থানার ওসি আবু ওবায়েদ প্রমুখ।

এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়লে স্থানীয় জনতা উদ্ধার করে তা পার্শ্ববর্তী একটি পুকুরে রাখে। উর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *