করদাতাদের সুবিধার্থে আজ বুধবার রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ
করদাতাদের সুবিধার্থে আজ বুধবার রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

করদাতাদের সুবিধার্থে আজ বুধবার রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

বিডি নিউজ ৬৪: করদাতাদের সুবিধার্থে আজ বুধবার রাত ৮টা পর্যন্ত সকল তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে এক সার্কুলার জারি করা হয়েছে। জানা গেছে, এবার আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। অর্থাৎ ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এ কারণে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের অনুরোধের প্রেক্ষিতে এ সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে চালান, পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর তফসিলি ব্যাংকগুলোর সব শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। তবে যে কোনো প্রকার দুর্ঘটনা প্রতিরোধে ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *