বিডি নিউজ ৬৪: হবিগঞ্জ জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রশাসনের হস্তক্ষেপে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। পরে হবিগঞ্জ জেলা শহরে মাইকিং করে জনসাধারণকে বিষয়টি অবগত করা হয়েছে।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় বলেন, মহাসড়কসহ সব সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে আমরা ধর্মঘট আহ্বান করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
হবিগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল