বিডি নিউজ ৬৪: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তের নারওয়াল এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন। এ ছাড়া এই অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা ৮০টি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল