উদীচীর ১২তম জেলা সম্মেলনের উদ্বোধন ফরিদপুরে
উদীচীর ১২তম জেলা সম্মেলনের উদ্বোধন ফরিদপুরে

উদীচীর ১২তম জেলা সম্মেলনের উদ্বোধন ফরিদপুরে

বিডি নিউজ ৬৪: ‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর ১২তম জেলা সম্মেলন উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে শহরের সিটি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি  শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সম্মেলনস্থলে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী পর্বে উদীচী ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সুখেন রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য সুরাইয়া পারভীন, কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পী আক্তার, জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী হাফিজুর রহমান মিন্টু প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *