যশোরে ২ আগ্নেয়াস্ত্রসহ তরুণ আটক
যশোরে ২ আগ্নেয়াস্ত্রসহ তরুণ আটক

যশোরে ভারতীয় ২ আগ্নেয়াস্ত্রসহ তরুণ আটক

বিডি নিউজ ৬৪: ভারতীয় সীমান্তের কাছে যশোরের শার্শা উপজেলার একটি গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে আটক করেছে পুলিশ।
মোত্তাজুল মোড়ল মুন্না (২৬) নামের এই তরুণকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় বলে জানান শার্শা থানার এসআই মুরাদ হোসেন।
আটক মুন্না উপজেলার মহিশাকুড়া গ্রামের হারুন মোড়লের ছেলে।
এসআই মুরাদ বলেন, একদল অস্ত্র বিক্রেতা ভারত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পুটখালি সীমান্ত পার হয়ে ওই গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের টহলদল অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্না পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়েন। তার ব্যাগে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও একটি শাটারগান পাওয়া গেছে।”
উদ্ধার অস্ত্রশস্ত্র শার্শা থানায় জমা দেওয়ার পাশাপাশি মুন্নার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *