বিডি নিউজ ৬৪: ফরিদপুরের মধুখালী উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে মহাসড়কে দায়িত্বরত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা ইটভাটার ভেতর দুটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ২ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল