বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ শুক্রবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শেষ পর্বের খেলা। রাজধানীর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হতে যাচ্ছে রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়।
৬ ম্যাচ খেলে ৫টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সৌম্য-আফ্রিদির রংপুর রাইডার্স। তাদের পয়েন্ট ১০। অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে সাব্বির-স্যামিদের রাজশাহীর অবস্থা সুবিধাজনক নয়। পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান রাজশাহী কিংসের। এমতাবস্থায় দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হবে সাব্বিরদের।
দিনের অপর খেলায় মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং মাহমুদ উল্লাহ রিয়াদের চমক জাগানো দল খুলনা টাইটান্স। খেলাগুলো সরাসরি সম্প্রচার হবে চ্যানেল নাইন এবং সনি সিক্স-এ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল