বিডি নিউজ ৬৪: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৯২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকাল ৮টায় রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসপি মিজানুর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল