মায়াপুরের মায়ায় বন্দি তৌসিফ
মায়াপুরের মায়ায় বন্দি তৌসিফ

মায়াপুরের মায়ায় বন্দি তৌসিফ

বিডি নিউজ ৬৪: জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং লাক্সতারকা মেহজাবিন চৌধুরী জুটি বেঁধে এর আগে বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এই জুটির আরো একটি নতুন নাটক প্রচার হতে যাচ্ছে।

নাটকটির বিষয়বস্তু সম্পর্কে জানা যায়, একজন ফটোগ্রাফারের ছবির বিষয় প্রাকৃতিক দৃশ্য বা জীবজন্তু। এসব ছবি তুলে তিনি দেশ-বিদেশে ব্যাপক খ্যাতি পেয়েছেন।

মাছরাঙা টেলিভিশনে আসছে মায়াপুরের মায়া
মাছরাঙা টেলিভিশনে আসছে মায়াপুরের মায়া

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ । নাটকে মায়া চরিত্রে অভিনয় করছেন মেহ্জাবীন চৌধুরী। ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ।

‘মায়াপুরের মায়া’ নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহর আগ্রহ অন্যান্যে কাজের চেয়ে একটু বেশি। উচ্ছ্বাস নিয়ে ‘ক্রাই বেবি ক্রাই’ খ্যাত নাটকের এই নির্মাতা বলেন, ‘মায়াপুরের মায়া’ ভিডিও ফিকশনটি আমার অনেক পছন্দের একটি কাজ।’

নির্মাতা বান্নাহ আরো বলেন, ‘মায়াপুরের মায়া’ গত ঈদে প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু সাময়িক জটিলতায় প্রচার হয়নি। এটি যখন নির্মাণ করছিলাম তখন টার্গেট ছিল ঈদে প্রচার হবে। এবং আমি মনে করেছিলাম, ঈদের সেরা পাঁচ নাটকের একটি হবে। কিন্তু ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় সেটা হয়নি।’

এদিকে তৌসিফ বলেন, ‘গল্পে আমি একজন আলোকচিত্রীর ভূমিকায় অভিনয় করেছি। যার নাম মামনুন। আলোকচিত্রী চরিত্রটি আমার খুব পছন্দের। কারণ অভিনয়ের বাইরেও আমি ছবি তোলা এবং গিটার বাজাতে বেশ পারদর্শী! সবাই ‘মায়াপুরের মায়া’ নাটকটি উপভোগ করবেন বলেই প্রত্যাশা আমার।’

আজ সন্ধ্যা ০৭:৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে মায়াপুরের মায়া নাটকটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *