বিডি নিউজ ৬৪: মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মনববন্ধন অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন লক্ষ্মীপুর ফ্রেন্ডস সার্কেল ফোরামের আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম আরিফুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “সম্প্রতি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের অমানবিকভাবে হত্যা করা হচ্ছে। মুসলিম হিসেবে এমন অত্যাচার নিপীড়ন মেনে নেওয়া যায় না। জরুরি ভিত্তিতে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল