ঝালকাঠিতে লঞ্চের স্টাফ কেবিনে নারীর লাশ
ঝালকাঠিতে লঞ্চের স্টাফ কেবিনে নারীর লাশ

ঝালকাঠিতে লঞ্চের স্টাফ কেবিনে নারীর লাশ

বিডি নিউজ ৬৪: ঝালকাঠিতে সুন্দরবন ৬ লঞ্চের মাস্টার কেবিন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর  (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লঞ্চটি ঝালকাঠি লঞ্চঘাটে নোঙর করার পর আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী সুন্দরবন ৬ লঞ্চে সদরঘাট থেকে দুজন পুরুষ ছয় মাসের এক শিশুসহ ওই নারীকে নিয়ে লঞ্চের দ্বিতীয় তলায় মাস্টার কেবিন ভাড়া করে ওঠে। সকালে লঞ্চটি ঘাটে নোঙর করলেও বেলা ১২টা পর্যন্ত কেবিনটি তালাবদ্ধ ছিল। বিষয়টি কেবিন বয়দের সন্দেহ হলে তারা বিষয়টি লঞ্চের অন্য কর্মকর্তাদের জানায়। লঞ্চ কর্তৃপক্ষ কেবিনে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তালা খুলে কেবিন থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো এক নারীর লাশ উদ্ধর করে। এ সময় কেবিনে অন্য কাউকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা অজ্ঞাতপরিচয় ওই নারীকে শ্বাসরোধে হত্যা পর শিশুটিকে নিয়ে কেবিন বাইরে থেকে তালাবদ্ধ করে ওই দুই ব্যক্তি পালিয়ে গেছে।

পুলিশ লাশ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য তা ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার এসআই আব্দুল হালিম তালুকদার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাস রোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে এখনে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *