গোপালগঞ্জে হাত-পায়ের রগ কাটে দেয় এক যুবকের
গোপালগঞ্জে হাত-পায়ের রগ কাটে দেয় এক যুবকের

গোপালগঞ্জে হাত-পায়ের রগ কাটে দেয় এক যুবকের

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক ব্যক্তির চোখ উপড়ানোর চেষ্টাসহ হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। উপজেলার বামনডাঙ্গা গ্রামের চুন্নু মুন্সির (৪৭) ওপর বামনডাঙ্গা বাজার খেয়াঘাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলা হয়।

সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন বলেন, গ্রামীণ দলাদলি ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী হাবিব জানান, “চুন্নু মুন্সির হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তার দুই চোখই প্রায় তুলে ফেলার মতো মনে হয়েছে। সম্ভবত চোখ উপড়ানোর চেষ্টা হয়েছিল।”

প্রাথমিক চিকিৎসার পর তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

বামনডাঙ্গা গ্রামের হাবিব নামে এক ব্যক্তি বলছেন, “২০০৭ সাল থেকে এ গ্রামে ওয়াসিম, সারেজান ও শিশু ডালিয়া হত্যাকাণ্ড নিয়ে দলাদলি ও মামলা চলে আসছে। এরই জেরে একটি পক্ষ চুন্নুর চোখ তুলে ফেলতে চেয়েছিল বলে শুনেছি।”

এসআই জালাল বলেন, চুন্নুর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *