লক্ষ্মীপুরে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুরে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে মুহিউস সুন্নাহ ইসলামী একাডেমি, বিকেবি স্পোর্টিং ক্লাব, মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্ট ফোরাম, মান্দারী পল্লী উন্নয়ন ক্লাবসহ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।

মান্দারী বাজারের ব্যবসায়ী আবুল ফজল খন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, অধ্যক্ষ হাফেজ ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের অমানবিকভাবে হত্যা করা হচ্ছে। মুসলিম হিসেবে এমন অত্যাচার নিপীড়ন মেনে নেওয়া যায় না। জরুরি ভিত্তিতে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *