বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারী জেলা পুলিশ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
নীলফামারী ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. নাহিদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম, নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজু কুমার আগরওয়ালা, নীলফামারী জেলা ট্রাক মালিক সমিতির সড়ক সম্পাদক মো. নাসিম, নীলফামারী জেলা ট্রাক, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিত্ কুমার রায় প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানসহ নীলফামারী জেলা বাস-মিনিবাস, ট্রাক মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এতে অন্যান্যদের মধ্যে বাস, ট্রাক, মাইক্রোবাস, কার, পিকআপ চালক, সুপারভাইজার এবং হেলপাররা উপস্থিত ছিলেন। এর আগে সভার শুরুতেই নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাকারিয়া সঞ্চালনায় সড়ক দুর্ঘটনার কারণ সমূহ এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল