বিডি নিউজ ৬৪: পাবনার ঈশ্বরদী উপজেলার ঢুলটি এলাকায় ট্রাকের চাপায় বাচ্চু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের মল্লিকপাড়ার চাঁদ মল্লিকের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, দুপুরে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী যাচ্ছিলেন বাচ্চু। পথে ঢুলটি এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাচ্চু। এসময় আহত হন তার দুই বন্ধু। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল