লক্ষ্মীপুরের রতনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রতনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রতনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী মো. সাকিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে।
নিহত সাকিব ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল কাদের সোহাগের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের চাচা হুমায়ুন কবির জানান, ঘটনার সময় সাকিব পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *