ফরিদপুরে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও)। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মামুন আহমেদ, সাব্বির হোসেন, নূরুল ইসলাম, হেলাল শেখ প্রমুখ। ‘জাতিগত দ্বন্দ্ব নয়, সবাই মিলে সুন্দর সমাজ গড়তে চাই’- এ আহ্বান জানিয়ে বক্তারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, নির্যাতন এবং হত্যার ঘটনায় বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *