আবারও মেসি-নেইমার সেরা গোলের তালিকায়
আবারও মেসি-নেইমার সেরা গোলের তালিকায়

এবারও মেসি-নেইমার সেরা গোলের তালিকায়

বিডি নিউজ ৬৪: বর্ষসেরা গোলের জন্য ২০১৬ ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ ছাড়া মেসির বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমারও রয়েছেন এ তালিকায়। তবে এই তালিকায় নেই  রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

গত জুন মাসে কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে ফ্রি-কিক থেকে করা গোলটির জন্য মেসি পুসকাস অ্যাওয়ার্ডের ১০ জনের তালিকায় স্থান পেয়েছেন। আর নেইমার অসাধারণ এক ভলি থেকে গোলটি করেছিলেন লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে।

এ দৌড়ে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের সাউল নিগেসও। সাউলের একক নৈপুণ্যের গোলটি ছিল গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্পেনের মারিও গাসপাস ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক ভলি থেকে গোল করে এ তালিকায় স্থান পেয়েছেন।

সর্বশেষ ১২ মাসে হওয়া গোলগুলোর মধ্যে সেরাটির জন্য এই পুসকাস অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। ১০ জনের এ তালিকা ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এর পর আরেকটি ভোটের মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হবে। বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হলো আগামী ৯ জানুয়ারি।

১০ জনের নামের তালিকা 
লিওনেল মেসি (বার্সেলোনা)
নেইমার (বার্সেলোনা)
সাউল নিগোস (অ্যাতলেতিকো মাদ্রিদ)
মারিও গাসাপাস (স্পেন)
হ্যালোম্ফা কেকানা (দক্ষিণ আফ্রিকা)
মারলন (করিন্থিয়াস)
হাল রবসন-কানু (ওয়েলস)
সিমন স্ক্রাব (গেফল)
দানুস্কা রদ্রিগেজ (ভেনেজুয়েলা)
মোহাম্মদ ফাইয়াজ সাবরি (পেনাং)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *