সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিডি নিউজ ৬৪: সাভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে বলিয়ারপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় ওই যুবককে যাত্রীবাহী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সাভার মডেল থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সাভার মডেল থানার উপ পরির্দশক (এসআই) কবির মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *