গোয়ালন্দে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্র নিহত
গোয়ালন্দে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্র নিহত

গোয়ালন্দে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্র নিহত

বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর গোয়ালন্দে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় পিয়াস মোল্লা (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস উপজেলার নবু ওসিমদ্দিনপাড়া গ্রামের মো. মোশারফ মোল্লার ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অজ্ঞাত হওয়ায় ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ ও সংশ্লিষ্ট চালককে আটক করা সম্ভব হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *