নীলফামারীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নীলফামারীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

নীলফামারীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিডি নিউজ ৬৪: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ সোমবার সকাল ১১টার দিকে শহরের পৌরবাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাহেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ, জেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক প্রবীর গুহ প্রমুখ।

বক্তারা গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি  পরোয়ানা বাতিলের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *