বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চশিক্ষিত জাতিই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে। সকলে মিলে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আমি খুব খুশি হতাম যদি অনুষ্ঠানে আসতে পারতাম। আফসোস লাগছে কেন আসলাম না। আশাকরি, ভবিষ্যতে আসবো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক টিকেটেরও উদ্ধোধন করে। পরে মৎ সম্পদ অনুসন্ধানী একটি জাহাজেরও উদ্ধোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল