৬২ রানে এগিয়ে পাকিস্তান
৬২ রানে এগিয়ে পাকিস্তান

৬২ রানে এগিয়ে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে বোলারদের আধিপত্য চলছেই। প্রথম ইনিংসে পাকিস্তান ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর কিউইরাও বেশিদূর যেতে পারেনি। ২০০ রান করতেই সবকটি উইকেট হারায় স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ব্যাটিং বিপর্যয়ের বৃত্তেই ঘুরছে পাকিস্তান।

টেন্ট বোল্ট আর ওয়াগনারের দাপটে পাকিরা তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে। যথারীতি চার ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি। সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক আজহার আলী (৩১)। দ্বিতীয় সর্বোচ্চ বাবর আজম (২৯)। তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ রান করেছেন যথাক্রমে সোহেল খান (২২) এবং মিসবাহ উল হক (১৩)। অপরাজিত থেকে দিন শেষ করেন আসাদ শফিক (৬) এবং সোহেল খান।

কিউইদের হয়ে ৩ উইকেট নিয়েছেন টেন্ট বোল্ট এবং ২ উইকেট নিয়েছেন ওয়াগনার। টিম সাউদি এবং প্রথম ইনিংসে ঝলক দেখানো অভিষিক্ত গ্র্যান্ডহোম ১টি করে উইকেট নিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে পাকিস্তানকে আটকাতে পেস বোলিং সহায়ক উইকেট তৈরি করেছে কিউইরা। তবে সেই ফাঁদে পড়তে হয়েছে নিজেদেরকেও। সব মিলিয়ে খেলা আদৌ পঞ্চম দিনে গড়াবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *