ট্রাকের ধাক্কায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত
ট্রাকের ধাক্কায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত

ট্রাকের ধাক্কায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলিস্তান পার্কের পাশে মাটি ভর্তি একটি ট্রাকের ধাক্কায় এ বি মিজানুর রহমান (৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের হাজী মো. আলীর ছেলে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) রফিকুল ইসলাম জানান, মিজান রাজারবাগ পুলিশ লাইনে প্রোরক্ষা শাখায় কর্মরত ছিলেন। রাতে দায়িত্ব পালনে গুলিস্তানে যাওয়ার সময় গুলিস্তান পার্কের কাছে একটি মাটির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

মো. ইব্রাহীম নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সোয়া একটার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মিজান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *