বিডি নিউজ ৬৪: খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ ফল ঘোষণা করা হয়। এ স্কুলে আগামী ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন এবং একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেধাতালিকা (কোটাসহ) থেকে ভর্তি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ নিয়ে এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা শেষ হলো।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল