বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রোকন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উল্লাপাড়া স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাওল গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিক উপজেলার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে রোকনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক রোকন একাধিক মামলার আসামি। গত ১০ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান বলে জানা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল