বিডি নিউজ ৬৪: চাঁদপুর শহরে ট্রেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। শহরের মিশন রোড এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি ওসমান গণি পাঠান। নিহত রিসান হোসাইন সেন্টু (১৮) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের সাবেক ইউপি সদস্য মো. বাবুলের ছেলে। তিনি ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ওসি ওসমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস চাঁদপুরের মিশন রোড এলাকায় আসার পর সেন্টু কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল