১০টি জিনিস শীতের জন্য প্রস্তুত রাখুন
১০টি জিনিস শীতের জন্য প্রস্তুত রাখুন

১০টি জিনিস শীতের জন্য প্রস্তুত রাখুন

বিডি নিউজ ৬৪: শীত আসছে। এখন হালকা আমেজ বোঝা যাচ্ছে। কিছু দিন পরই হয়তো জাঁকিয়ে পড়বে। তাই এই মৌসুমের আগে বিশেষ কিছু জিনিসপত্র থাকা চাই সংগ্রহে। পোশাক থেকে শুরু করে বাড়ির প্রয়োজনের জিনিস আগেভাগেই প্রস্তুত রাখা ভালো। এখানে কয়েকটি জিনিস দেখে নিন। এগুলো শীত নামতেই প্রয়োজন হতে পারবে আপনার।

১. হেভি ডিউটি ডাউন কোট : একটি মোটা ডাউন কোট দরকার ভারী শিতের জন্য। ওয়ারড্রবে থাকা চাই এটি একটি। বিভিন্ন ব্র্যান্ডের কোট রয়েছে বাজারে। দামি বা কমদামি কিনে নিতে পারে।

২. হালকা শীতের জ্যাকেট : কোনো গেঞ্জি বা শার্টের ওপর হালকা শীতে পরার জন্য এসব জ্যাকেট প্রয়োজন। হালকা শীতে ভারী জ্যাকেট পরলে গরম লেগে যায়। তাই ক্লোসেটে একটি লাইট ডাউন জ্যাকেট প্রয়োজন।

৩. বুট : আমাদের দেশে এমন শীত পড়ে না যে ভারী বুট জুতা কিনতে হয়। তবে শীতে এক জোড়া বুট জুতা পরতে বেশ মজাই লাগে। তীব্র শীতে অনেক ঝক্কি থেকে বাঁচিয়ে দেবে এই বুট জুতা। তাই এক জোড়া টেকসই এক জোড়া কিনে নিন।

৪. ফ্লানেলের চাদর : বিছানায় ওম দরকার। তাই এক জোড়া ফ্লানেলের বিছানার চাদর কিনে ফেলুন। ঘুমটা আরামদায়ক হবে। বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। খুব বেশি না মিললেও খুঁজে নিতে হবে।

৫. চায়ের কেটলি : শীতের সকালকে উষ্ণতাপূর্ণ করতে গরম চায়ের বিকল্প আর হয় না। তাই একটি চায়ের কেটলি কিনে ফেলুন। বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি খুঁজে পাবেন। একটি ভালো দেখে কিনে ফেলুন।

৬. স্লো কুকার : আরেকটু আয়েশ চাইলে স্লো কুকারে উপভোগ করতে পারে গরম গরম স্যুপ। এতে মাংস বা আলুর তরকারিও রান্না করা যায়। বিভিন্ন ধরনের স্যুপ ও তরকারি রান্না করতে পারবেন।

৭. বাড়িতে পরার প্যান্ট : শীতে বাড়িতে পাতলা প্যান্ট পরে থাকা যায় না। তাই হরম ট্রাউজার এক জোড়া কিনে ফেলুন। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড বা নন-ব্র্যান্ডের পাওয়া যায়। খুব বেশি দাম নেবে না। বাড়িতে পরার জন্য কিনে ফেলুন।

৮. এক জোড়া গরম স্লিপার : একজোড়া গরম স্লিপার বাড়িতে পরার জন্য কিনতে পারেন। বাড়ির আশপাশে দ্রুত বেরিয়ে যেতেও এর ব্যবহার দারুণ। পা দুটো উষ্ণ রাখা বেশ জরুরি। তাই হেলাফেলা করবেন না।

৯. পাতলা উলের মোজা : বাইরে বেরুতে আর সাধারণ মোজায় হবে না। আরামদায়ক উলের পাতলা মোজা দুই জোড়া কিনে রাখুন। যেকোনো জুতার সঙ্গে পরে আরাম পাবেন।

১০. কম্বল : শীতে ঘুমের আরমের জন্য একটা কম্বলের বিকল্প নেই। মোটাসোটা দেখে একটি কম্বল কিনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *