বিডি নিউজ ৬৪: আদালত থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার আসামি রুবেল অবশেষে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার সকালে বাড্ডার প্রগতি সরণীর সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের সামনে থেকে বাড্ডা থানা পুলিশে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার দশ দিন পর রুবেলকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে র্যাব-১। শনিবার বিকালে রুবেলকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য রবিবার তাকে আদালতে নেয়া হয়। আদালতের বারান্দা থেকে রুবেল পালিয়ে যান। এসময় তার এক হাতে হ্যান্ডকাফ পরা ছিল। দায়িত্ব অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই ইমরান হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল