আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে

বিডি নিউজ ৬৪: ‘অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’- এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ সোমবার সকালে র‍্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সকালে স্থানীয় ইনস্টিটিউট চত্বরে বেলুন উড়িয়ে র‍্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউট চত্বরে ডায়াবেটিস সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু প্রমুখ। পরে বিনামূল্যে শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *