যৌন জীবনের উন্নতি মেরুদণ্ডের সার্জারিতে !
যৌন জীবনের উন্নতি মেরুদণ্ডের সার্জারিতে !

যৌন জীবনের উন্নতি মেরুদণ্ডের সার্জারিতে !

বিডি নিউজ ৬৪: সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অবক্ষয়িত মেরুদণ্ডের রোগে আক্রান্ত রোগীদের বেদনা প্রশমনে অস্ত্রপচারে চিকিৎসা অস্ত্রপচার না করে চিকিৎসা পদ্ধতির চেয়ে অনেক বেশি কার্যকর। মেরুদণ্ডের সার্জারিও বেদনা লাঘবে সহায়তা করে যা আবার যৌন তৎপরতায়ও হস্তক্ষেপ করে।
ডিজেনারেটিভ স্পন্ডিলোলিসথেসিস এবং স্পাইনাল স্টেনোসিস রোগে আক্রান্তদের বেশিরভাগের ক্ষেত্রেই আবার যৌন জীবন একটি প্রাসঙ্গিক বিবেচনার বিষয়। এর অপারেটিভ চিকিৎসায় যৌন-জীবন সংশ্লিষ্ট ব্যাথার উন্নতি ঘটায়। পাশাপাশি ডিজেনারেটিভ স্পাইনাল কন্ডিশনজাত বা অবক্ষয়িত মেরুদণ্ডের রোগজনিত ব্যাথা এবং অক্ষমতা দূর করে।
মেরুদণ্ডের সার্জারি নিয়ে চালানো সবচেয়ে বড় ক্লিনিক্যাল গবেষণাগুলোর একটি স্পাইন আউটকাম রিসার্চ ট্রায়াল (এসপিওআরটি) থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
স্পাইনাল স্টেনোসিস বা ডিজেনারেটিভ স্পন্ডিলোলিসথেসিস রোগীদের মেরুদণ্ডের ক্যানেলগুলো সংকুচিত করে আনে বা মেরুদণ্ডের ওপর চাপ প্রয়োগ করে। যার ফলে পিঠে ব্যাথা, পায়ের ব্যাথা এবং অন্যান্য লক্ষণ দেখা দেয়। এসপিওআরটি গবেষণায় দেখা গেছে, প্রাথমিক অস্ত্রপচারহীন চিকিৎসায় যে রোগীরা সুস্থ হয় না তাদেরকে “ক্রস ওভার” বা সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়।
প্রশ্নাবলীর জবাবে ৩০% রোগী নির্দেশ করেছে, যৌন তৎপরতা তাদের জন্য প্রাসঙ্গিক নয়। এই রোগীরা ছিল বেশি বয়সী (যাদের গড় বয়স ৭০ থেকে ৬৩ বছর)। যাদের বেশিরভাগই আবার নারী এবং অবিবাহিত। আর এদের বেশিরভাগেরই আবার মেরুদণ্ডের জোড়াগুলোতে সমস্যা আছে।

৮২৫ জন রোগীর মধ্যে যারা যৌন তৎপরতাকে প্রাসঙ্গিক বলেছেন, তাদের ৫৩১ জনেরই কোনো না কোনো ধরনের সার্জারি করানো হয়েছে। যাদের ২৯৪ জনই আবার সার্জারিহীন চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার আগে ৫৫% রোগী বলেছেন, তাদের অন্তত কিছুটা ব্যাথা আছে যা তাদের যৌন জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে।
সার্জারির তিন মাস পরে ২০ শতাংশেরও কম রোগী যৌন জীবন সংক্রান্ত ব্যাথায় আক্রান্ত ছিলেন। এর বিপরীতে প্রায় ৪০% রোগীর সার্জারি ছাড়াই চিকিৎসা করানো হয় তাদেরও যৌন তৎপরতা সংশ্লিষ্ট ব্যাথা রয়েছে।
দীর্ঘমেয়াদি পিঠ ব্যাথায় যৌন তৎপরতার জন্য রয়েছে নেতিবাচক পরিণতি। যার ফলে জীবন মানও হ্রাস পায়। আগের গবেষণায় দেখা গেছে, পিঠের ব্যাথার সার্জারি করানোর পর যৌন তৎপরতায় উন্নতি ঘটছে। স্পাইন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *