অপহরণের ৬ দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
অপহরণের ৬ দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার

অপহরণের ৬ দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের কামারখন্দে অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের ঝাড় থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, রবিবার সকালে  জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পেছনে শিশুটির গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয় শিশু নিরব। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোনও সন্ধান পায়নি। ওইদিন রাতেই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা বারেক তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *