বরিশালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
বরিশালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

বিডি নিউজ ৬৪: বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী নগরীর ত্রিশ গোডাউন এলাকায় এক গৃহবধূকে (১৮) গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ১৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। তিনি শনিবার মামলা করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর রুপাতলীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকার বাসিন্দা মানিক গাজী, কালুর ছেলে রাসেল গাজী, খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার, গ্যাসটারবাইন এলাকার আইয়ুব আলী খানের ছেলে রোকন খান ও একই এলাকার আলী হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার।

এছাড়াও মামলায় আরো ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন মামুন। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। মামলার এজাহারে থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় তার কাছে গচ্ছিত এক লাখ টাকা নিয়ে বাসা থেকে বেড়িয়ে তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য শেবাচিম হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। এ সময় প্রতিবেশী রাসেল তার সহযোগীদের নিয়ে পথিমধ্যে ওঁৎ পেতে ছিলেন।

অভিযুক্ত সহযোগীরা অটোরিকশা ও মোটরসাইকেল যোগে তাকে কৌশলে ত্রিশ গোডাউন সংযোগ ব্রিজের পশ্চিম পাশে খালের পাড় নিয়ে যান। পরে সেখান থেকে মুখ বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে রাত ৪ টা পর্যন্ত ১৩ জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই এলাকার একটি বাড়ির সামনে ফেলে রেখে ধর্ষকরা চলে যায়। এ সময় তাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বাড়ির এক লোকও তাকে পুনরায় ধর্ষণ করে বলেও গৃহবধূ তার মামলায় উল্লেখ করেন। পরবর্তীতে স্থানীয় অপর বাসিন্দারা তাকে উদ্ধার করেন। শনিবার চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতে থানায় মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *