মানুষের আয়ু ৮ প্রযুক্তিতে পাল্টে যাবে
মানুষের আয়ু ৮ প্রযুক্তিতে পাল্টে যাবে

মানুষের আয়ু ৮ প্রযুক্তিতে পাল্টে যাবে

বিডি নিউজ ৬৪: এ শতকে মানব সভ্যতার উত্তরোত্তর উন্নতি ঘটবে। এ উন্নতিতে নাটকীয়ভাবে মানুষের আয়ু বেড়ে যাবে। আর এজন্য কাজ করে চলেছেন গবেষকরা। গত শতকে যেমন মানুষের গড় আয়ু ছিল ৩১ বছর এখন তা বেড়ে ৭০-এ দাঁড়িয়েছে। একে আরও এগিয়ে নিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কিভাবে বাড়ানো হবে মানুষের আয়ু? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. দীর্ঘজীবন বনাম সুস্থ জীবন
দীর্ঘদিন বেঁচে থাকাই শেষ কথা নয়। সুস্থভাবে বেঁচে থাকার গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে মানুষ যেন সুস্থভাবে জীবন পার করতে পারেন সেজন্য গবেষণা চলছে। ৭০ বছর বয়স হলেও মানুষ যেন ৫০ বছর বয়সীর মতো সবল থাকেন সেজন্য নানা ধরনের বিষয় অনুসন্ধান করা হচ্ছে। এ গবেষণায় অগ্রগতি হলে মানুষের জীবনমানে যুগান্তকারী পরিবর্তন আসবে।
২. ক্যান্সার নিরাময়েই আসবে সাফল্য
অতীতে ক্যান্সারের চিকিৎসা সেভাবে ছিল না। কিন্তু বর্তমানে ক্যান্সারের নানা চিকিৎসা হাতের নাগালে এসেছে। এ বিষয়গুলো আরও বিস্তৃত ও সফল হলে মানুষের গড় আয়ুতে বিপ্লব হয়ে যাবে। কারণ শুধু ক্যান্সারেই প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। এখন ক্যান্সারের কারণ গুলো নির্ণয় করতে পারছে মানুষ। এতে ক্যান্সার প্রতিরোধ সম্ভব হবে।
৩. ক্ষতিকর খাদ্য নিয়ন্ত্রণ
আমাদের খাবারের মাঝে রয়েছে খাদ্যরূপী নানা ক্ষতিকর পদার্থ। এসব পদার্থ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে জীবনমান ও স্বাস্থ্যগত উন্নতি সহজ হবে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় চিনির কথা। এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বহু স্বাস্থ্যগত জটিলতা কমে আসবে।
৪. সংক্রামক রোগ নিয়ন্ত্রণ
প্রতি বছর নানা ধরনের সংক্রামক রোগে অসংখ্য মানুষের মৃত্যু হয়। এ মৃত্যু ঠেকানোর জন্য নানা প্রচেষ্টা চলমান রয়েছে। এ প্রচেষ্টাগুলো সফল হলে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু ঠেকানো যাবে।
৫. সুস্থ থাকার বৈপ্লবিক উপায়
রোগ হওয়ার পর তার চিকিৎসা করার বিষয়টিই এখন প্রচলিত। কিন্তু এ পদ্ধতিকে একটু ভিন্নভাবে দেখতে চান ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এজন্য তিনি ও তার স্ত্রী তিন বিলিয়ন ডলারের একটি প্রকল্প নিয়েছেন। এ প্রকল্পে সব রোগের চিকিৎসা প্রচলিত পদ্ধতিতে নয় বরং একটু ভিন্নভাবে করা হচ্ছে। এতে শুধু রোগের নিরাময় নয় বরং এর সঠিক কারণ নির্ণয় করে সে কারণটি দূর করার উপায় অনুসন্ধান করা হচ্ছে।
৬. রক্তচলাচল পর্যবেক্ষণ
রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহে বহু রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। আর এ আশঙ্কা দূর করতে উদ্যোগী হয়েছেন জাকারবার্গ। তিনি এ বিষয়টি নিরাপদ করতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবনে বিনিয়োগ করেছেন।
৭. জিন এডিটিং
বহু মানুষেরই জীবনকাল সীমিত থাকে তাদের জিনের কারণে। তবে গবেষকরা এখন জিন ঠিক করার পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। এতে মানুষের জিনগত সমস্যা সংশোধন করে জীবনকাল আরও বহুদিন বাড়ানো সম্ভব হবে।
৮. কোষবিদ্যায় যুগান্তকারী পরিবর্তন আসছে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহের কোষগুলোও বুড়িয়ে যায়। এগুলো পরবর্তীতে আরও ছড়িয়ে পড়ে এবং মানুষের বয়স যেন বাড়িয়ে দেয়। এক গবেষণায় এ কোষগুলোকে নিয়ন্ত্রণের যুগান্তকারী পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। গবেষণাটি সফল হলে বয়স্ক কোষগুলো আর বৃদ্ধি পাবে না এবং ছড়িয়ে পড়বে না। ফলে নতুন কোষের মাধ্যমে মানুষ দীর্ঘদিন তরতাজা থাকবে। মাত্র ১১৬ মিলিয়ন ডলারের এ গবেষণাতেই যুগান্তকারী সাফল্যের আশা করছে একটি স্টার্টআপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *