ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত নসিমনের (আলম সাধু) দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতিবিলার ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামের আমজান হোসেন (৬০) ও কালীগঞ্জের ছোটঘিগাটি গ্রামের আমির হোসেন খাঁ (৫০)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *