বিডি নিউজ ৬৪: সাকিব আল হাসান মানেই রেকর্ডের ছড়াছড়ি। তা জাতীয় দলেই হোক আর ঘরোয়া লিগেই হোক। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বিপিএলে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন। বাংলাদেশের সবচেয়ে বড় এই ঘরোয়া আসরের চার সিজনে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করলেন সাকিব।
হ্যাঁ, সাকিবের আগে কেউ এখনো পর্যন্ত ৫০ উইকেট নিতে পারেনি। চতুর্থ আসরের সপ্তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৩৬ ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল