তরুণীর রহস্যজনক মৃত্যু হবিগঞ্জে
তরুণীর রহস্যজনক মৃত্যু হবিগঞ্জে

তরুণীর রহস্যজনক মৃত্যু হবিগঞ্জে

বিডি নিউজ ৬৪: জেলার বানিয়াচং উপজেলার আলমপুরে মাসুদা আক্তার (২৪) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দরবেশ আলীর মেয়ে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের মা মনোয়ারা বেগম জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর মাসুদা নিজ কক্ষে শুতে যায়। কিছুক্ষণ পর সে আবার রান্না ঘরে এসে পানি পান করে বমি করতে থাকে। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *